নতুন সাজে সাজছে শহীদ মিনার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আর মাত্র এক দিন। ২০ ফেব্রুয়ারি মধ্যরাতের পর ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে শুরু হবে ভাষা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন।

2023-02-19T21:38:32+00:00
2023-02-19T21:38:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
একুশে ফেব্রুয়ারির প্রস্তুতি
নতুন সাজে সাজছে শহীদ মিনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৩৮ পিএম   (ভিজিট : ৭৬১)
X

আর মাত্র এক দিন। ২০ ফেব্রুয়ারি মধ্যরাতের পর ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে শুরু হবে ভাষা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন।  শ্রদ্ধাবনত চিত্তে জাতি স্মরণ করবে সালাম, বরকত, রফিক, জব্বারদের; যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম রাষ্ট্রভাষা বাংলা।


প্রতিবারের মতো এবারও মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে পুরোদমে চলছে প্রস্তুতি। রঙে রঙে সেজে উঠছে স্মৃতির মিনার।


রোববার (১৯ ফেব্রুয়ারি) শহীদ মিনার এলাকায় গিয়ে দেখা যায়, মিনারের মূল বেদিসহ আশপাশের রাস্তার দেয়ালে নতুন রঙ করা হচ্ছে। ঝাড়ু ও ধোয়ামোছাসহ পরিষ্কার করার কাজ চলছে পুরোদমে। চলছে আলপনা, সাজসজ্জা ও গাছের গুঁড়ি রং করার কাজ।


শহীদ মিনারের আশপাশের সব দেয়ালে ছবি ও বাণীতে ফুটিয়ে তোলা হচ্ছে ভাষা আর দেশের কথা। কেউ ভাষা শহীদের ছবি আঁকছেন আবার কেউ বাংলা বর্ণমালা লিখছেন। এক কথায় বলা যায় আলপনা ও বর্ণমালায় সেজে উঠছে শহীদ মিনার এলাকা। প্রতি বছরের মতো এবারও চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দেয়ালে আলপনা ও ভাষা আন্দোলনের নানা গান, কবিতা ও স্লোগান লেখার কাজ করছেন।


শহীদ মিনার এলাকার নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সিসি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজনীয় প্রস্তুতি সেরে নিচ্ছে। সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যদের ব্যাপক উপস্থিতি আজ থেকেই লক্ষ্য করা গেছে। গত দুইদিন ধরে দায়িত্বে নিয়োজিত ব্যক্তি ছাড়া কাউকে শহীদ মিনার এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।


বাবু/এসআর





  বিষয়:   শহীদ  মিনার 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy