গুলশানের আগুনে মারা যাওয়া যুবকের পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর গুলশানে আগুন লাগা ভবনের সাততলা থেকে লাফিয়ে পড়ে মারা যাওয়া যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতের নাম

2023-02-20T10:39:13+00:00
2023-02-20T10:39:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুলশানের আগুনে মারা যাওয়া যুবকের পরিচয় মিলেছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৩৯ এএম   (ভিজিট : ১৫৫)
X


রাজধানীর গুলশানে আগুন লাগা ভবনের সাততলা থেকে লাফিয়ে পড়ে মারা যাওয়া যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতের নাম আনোয়ার হোসেন (৩০)। তার গ্রামের বাড়ি ভোলার দৌলতখানের দিদারুল্লা গ্রামে। বাবার নাম মো. নুর ইসলাম। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে তিনি তৃতীয়।

নিহত আনোয়ার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ফাহিম সিনহার বাসায় বাবুর্চি হিসেবে কাজ করতেন।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে আনোয়ারের মরদেহ শনাক্ত করেন তার ছোট ভাই জুলহাস হোসেন।

তিনি বলেন, ‘আমার ভাইয়ের (নিহত) স্ত্রী আমেনা বেগম অন্তঃসত্ত্বা। আগুন লাগার পর ভাই ওই ভবন থেকে লাফিয়ে পড়ে নিহত হয়েছেন বলে জানতে পারি। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে তার ভাইয়ের মরদেহ শনাক্ত করেছি। তিনি বাবুর্চির কাজ করতেন।’

-বাবু/এ.এস





  বিষয়:   আগুন  পরিচয় শনাক্ত 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy