বিং-এ চ্যাটবটের সঙ্গে কথোপকথনে লাগাম

বুলেটিন ডেস্ক

প্রযুক্তি

মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন 'বিং'-এর নতুন সংস্করণে যুক্ত হয়েছে আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চ্যাটবট চ্যাটজিপিটি সুবিধা। আর এ চ্যাটবটের সুবিধা

2023-02-20T11:03:57+00:00
2023-02-20T11:03:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিং-এ চ্যাটবটের সঙ্গে কথোপকথনে লাগাম
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:০৩ এএম   (ভিজিট : ১৫৭)
X


মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন 'বিং'-এর নতুন সংস্করণে যুক্ত হয়েছে আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চ্যাটবট চ্যাটজিপিটি সুবিধা। আর এ চ্যাটবটের সুবিধা থাকায় বিং সার্চ ইঞ্জিনের ব্যবহার এরই মধ্যে কয়েক গুণ বেড়েছে।

তবে সমস্যা হচ্ছে, সার্চ ইঞ্জিনটিতে কাজের চেয়ে 'অকাজের' সার্চ বেশি হচ্ছে। এতে বিরক্ত হয়ে পড়েছে মাইক্রোসফট। এ বাহুল্য অনুসন্ধান কমাতে বিং সার্চ ইঞ্জিনে দৈনিক একজনের জন্য প্রশ্ন সংখ্যা বেঁধে দিয়েছে মাইক্রোসফট।

নতুন নিয়ম অনুযায়ী, বিং-এ একজন দিনে সর্বোচ্চ ৫০টি প্রশ্ন করতে পারবেন। মূলত দীর্ঘ চ্যাটিংয়ের কারণে নানা ধরনের অপ্রাসঙ্গিক উত্তর দিতে হচ্ছে চ্যাটবটটিকে। এতে অনেক সময় 'বিভ্রান্তিকর' উত্তরও আসছে। এরই মধ্যে বেশ কিছু প্রসঙ্গে চ্যাটবটটির এলোমেলো উত্তর সমালোচনা তৈরি করেছে। এ অবস্থা পরিবর্তনে একই সময়ে টানা সর্বোচ্চ পাঁচটি প্রশ্ন করার সুবিধা দিচ্ছে মাইক্রোসফট।

মূলত দীর্ঘ আলাপে কথার ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় এলোমেলো উত্তর দিয়ে ফেলছে চ্যাটবটটি। বিষয়টি বিবেচনায় নিয়ে বিং-এ চ্যাটবটের কথোপকথন সীমিত করেছে মাইক্রোসফট।

-বাবু/এ.এস





  বিষয়:   বিং  মাইক্রোসফট 



Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy