গুলশানে অগ্নিকাণ্ড : আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর গুলশানে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে আরও এক জনের মৃত্যু হয়েছে। তিনি ওই ভবন থেকে লাফিয়ে পড়েন। মৃত্যু

2023-02-20T12:22:12+00:00
2023-02-20T12:26:38+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
গুলশানে অগ্নিকাণ্ড : আরও একজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:২২ পিএম  আপডেট: ২০.০২.২০২৩ ১২:২৬ পিএম  (ভিজিট : ১৫৬)
X


রাজধানীর গুলশানে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে আরও এক জনের মৃত্যু হয়েছে। তিনি ওই ভবন থেকে লাফিয়ে পড়েন। মৃত্যু ব্যক্তির নাম রাজু। তিনি ভবনটির ১১ তলার একটি ফ্ল্যাটে বাবুর্চির কাজ করতেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) মো. আ. আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ এর ওই ভবনের সাততলায় আগুন লাগে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। এ ঘটনায় ভবন থেকে লাফিয়ে পড়ে আনোয়ার হোসেন (৩০) নামে একজন নিহত হন। আহত হন আরও কয়েকজন।

শিশু ও নারীসহ ২২ জনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিসের তদন্ত দল। পরে রাতেই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়।

-বাবু/এ.এস





  বিষয়:   গুলশান  অগ্নিকাণ্ড 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy