সিএইচডিইউতে মির্জা ফখরুল, রিপোর্ট দেখে পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সিএইচডিইউতে পর্যবেক্ষণে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এখন পর্যন্ত কোনো ঝুঁকি বা

2023-02-20T17:10:42+00:00
2023-02-20T17:16:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিএইচডিইউতে মির্জা ফখরুল, রিপোর্ট দেখে পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:১০ পিএম  আপডেট: ২০.০২.২০২৩ ৫:১৬ পিএম  (ভিজিট : ১৭২)
X


রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সিএইচডিইউতে পর্যবেক্ষণে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এখন পর্যন্ত কোনো ঝুঁকি বা জটিলতা খুঁজে পাননি চিকিৎসকরা। রিপোর্ট দেখে পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেয়া হবে।

এসব কথা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

এর আগে সোমবার বেলা ১২টার দিকে অসুস্থবোধ করায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়।

জাহিদ হোসেন বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ বোধ করায় ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হয়। ইমারজেন্সির ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করেছেন। বিশেষ করে ওনার (মির্জা ফখরুল) চিকিৎসক ডা. মমিনুজ্জামান দেখেছেন। আপাতত তাকে সিএইচডিইউতে অবজার্ভেশনের জন্য রাখা হয়েছে। এখানে রাখার পর উনার রক্তসহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট আসতে কয়েক ঘণ্টা সময় লাগবে। পরীক্ষার রিপোর্ট দেখে পরবর্তীতে চিকিৎসার পদ্ধতি নির্ধারণ হবে।

তিনি আরো জানান, এখন পর্যন্ত কোনো ধরনের জটিলতা খুঁজে পাননি চিকিৎসকরা।

প্রায় এক সপ্তাহ চিকিৎসা শেষে গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় মির্জা ফখরুল ইসলাম সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। ৯ ফেব্রুয়ারি রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান তিনি। সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও ছিলেন। দুজনেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy