এইচডিইউ ইউনিটে পর্যবেক্ষণে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ইউনাইটেড হাসপাতালের উচ্চমাত্রার নির্ভরশীল ইউনিটে (এইচডিইউ) পর্যবেক্ষণে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিষয়টি জানিয়েছেন বিএনপির ভাইস

2023-02-20T17:47:16+00:00
2023-02-20T17:47:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এইচডিইউ ইউনিটে পর্যবেক্ষণে মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৪৭ পিএম   (ভিজিট : ১৩৪)
X

ইউনাইটেড হাসপাতালের উচ্চমাত্রার নির্ভরশীল ইউনিটে (এইচডিইউ) পর্যবেক্ষণে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিষয়টি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন।  

তিনি বলেন, এখন পর্যন্ত মির্জা ফখরুলের কোনো ঝুঁকি বা জটিলতা খুঁজে পাননি চিকিৎসকরা। সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় হাসপাতালে মির্জা ফখরুলকে দেখতে এসে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুলের পরীক্ষা-নীরিক্ষার রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ডা. জাহিদ। জরুরি বিভাগের চিকিৎসকরা তার পরীক্ষা-নিরীক্ষা করেছেন বলেও জানান তিনি।

ডা. জাহিদ হোসেন বলেন, বিশেষ করে তার (মির্জা ফখরুল) দেখভাল করছেন চিকিৎসক ডা. মমিনুজ্জামান। আপাতত তাকে এইচডিইউতে অবজারভেশনের জন্য রাখা হয়েছে। এখানে রাখার পর তার রক্তসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট আসতে কয়েক ঘণ্টা সময় লাগবে। পরীক্ষার রিপোর্ট দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।  

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই বিএনপি নেতা বলেন, মহাসচিবের অনুপস্থিতি দল পরিচালনায় কোনো সমস্যা নেই। গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রায় এক সপ্তাহ চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন মির্জা ফখরুল ইসলাম। সেসময় তার সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও ছিলেন।

বাবু/এসআর




  বিষয়:   মির্জা  ফখরুল 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy