অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

বাংলাদেশের শেয়ারবাজারে সোমবার (২০ ফেব্রুয়ারি) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এদিন সূচকের পতন হলেও আগের দিনের চেয়ে লেনদেন

2023-02-20T18:00:10+00:00
2023-02-20T18:00:10+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:০০ পিএম   (ভিজিট : ১৭৬)
X


বাংলাদেশের শেয়ারবাজারে সোমবার (২০ ফেব্রুয়ারি) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এদিন সূচকের পতন হলেও আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে ৬ হাজার ২১৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক শূন্য দশমিক ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে ২৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ারের দর বেড়েছে ১৪টি কোম্পানির। দাম কমেছে ১৪২টির। অপরিবর্তিত আছে ১৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।

ডিএসইতে মোট ৩২৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২৮৫ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট কমে ১৮ হাজার ৩৬০ পয়েন্টে, সিএসসিএক্স ১৪ পয়েন্ট কমে ১১ হাজার ৫ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৩০৫ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১০২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০টি কোম্পানির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত আছে ৪০টির। দিন শেষে সিএসইতে ২ কোটি ৮৩ লাখ ৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

-বাবু/এ.এস





  বিষয়:   শেয়ারবাজার  লেনদেন 



Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy