বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় নাজমুল হুদা

নিজস্ব প্রতিবেদক

অন্যান্য

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক মন্ত্রী ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদাকে ঢাকার দোহার উপজেলার

2023-02-20T22:00:24+00:00
2023-02-20T22:00:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় নাজমুল হুদা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:০০ পিএম   (ভিজিট : ২০৬)
X

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক মন্ত্রী ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদাকে ঢাকার দোহার উপজেলার গ্রামের বাড়িতে তার বাবা-মায়ের কবরের পাশে শায়িত করা হয়েছে।


আজ সোমবার বাদ মাগরিব উপজেলার ফুলতলা পদ্মা কলেজ মাঠে চতুর্থ জানাজা শেষে শাইনপুকুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে শায়িত করা হয়।


নাজমুল হুদার জানাজায় হাজারো মানুষ অংশ নেন। তার মরদেহ নিজ এলাকায় আনা হলে দোহার ও নবাবগঞ্জ উপজেলা বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ এলাকাবাসী ভিড় জমান। দোহার উপজেলার জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।


নাজমুল হুদার জানাজায় ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামন তরুন, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. নূরুল হক বেপারী, পৌর মেয়র মো. আলমাছ উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মেছের খান, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাহাবদ্দিন আহমেদ ও নাজমুল হুদার একান্ত সচিব আক্কাস খানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।


দুপুর সাড়ে ১২টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নাজমুল হুদার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সিপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, সাবেক সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন ও জয়নুল আবেদীন, সমিতির সম্পাদক আবদুন নূর দুলাল, সাবেক সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন, সমিতির সাবেক ও বর্তমান নেতাসহ আইনজীবীরা। এর আগে বেলা সাড়ে ১১টায় ধানমন্ডির বাইতুল আমান মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

গতকাল রোববার রাত ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার নাজমুল হুদার মৃত্যু হয়।


বাবু/এসআর





  বিষয়:   নাজমুল হুদা 



Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy