রক্ত দিয়ে ভাষার অধিকার আদায় করেছিল বাঙালি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাঙালি জাতি রক্ত দিয়ে ভাষার অধিকার আদায় করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক

2023-02-21T17:14:33+00:00
2023-02-21T17:14:33+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
রক্ত দিয়ে ভাষার অধিকার আদায় করেছিল বাঙালি : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:১৪ পিএম   (ভিজিট : ১৬০)
X


বাঙালি জাতি রক্ত দিয়ে ভাষার অধিকার আদায় করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

বাংলা ভাষার জন্য পাকিস্তানিরা একের পর এক অত্যাচার করেছে মন্তব্য করে সরকারপ্রধান বলেন, বাঙালিকে ধ্বংস করার জন্য ভাষার ওপর আঘাত হানা হয়েছিল। এই দিনে বাঙালি রক্ত দিয়ে রক্তের অক্ষরের অধিকার আদায় করেছিল।

শেখ হাসিনা বলেন, ৪৮ এর ’১১ মার্চ মায়ের ভাষার অধিকার রক্ষার দাবিতে যে আন্দোলনের শুরু তারই চূড়ান্ত পরিণতি বায়ান্নের ২১শে ফেব্রুয়ারি। অনুষ্ঠানে বিপন্ন ভাষা সংরক্ষণের আহ্বান জানান শেখ হাসিনা।

বক্তব্যের আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চার দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

-বাবু/এ.এস





  বিষয়:   প্রধানমন্ত্রী  ভাষার অধিকার 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy