ডিএমপির তিন থানায় নতুন ওসি

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরখান, কামরাঙ্গীরচর ও বনানী থানার তিন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।সোমবার (২০ ফেব্রুয়ারি)

2023-02-21T18:04:22+00:00
2023-02-21T18:04:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডিএমপির তিন থানায় নতুন ওসি
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:০৪ পিএম   (ভিজিট : ১৮০)
X


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরখান, কামরাঙ্গীরচর ও বনানী থানার তিন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত অফিস আদেশে তাদের বদলি করা হয়।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বদলির আদেশে বলা হয়,  ডিএমপির গোয়েন্দা-মতিঝিল বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক কাজী আবুল কালামকে উত্তরখান থানার অফিসার ইনচার্জ, কামরাঙ্গীচর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোস্তফা আনোয়ারকে কামরাঙ্গীচর থানার অফিসার ইনচার্জ ও কামরাঙ্গীচর থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমানকে বনানী থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে উত্তরখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মজিদকে গোয়েন্দা-মতিঝিল বিভাগে ও বনানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরে আযম মিয়াকে গোয়েন্দা-সাইবার স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগে বদলি করা হয়েছে।

-বাবু/এ.এস





  বিষয়:   ডিএমপি  বদলি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy