ফেসবুক ও মেসেঞ্জারেও চালু হচ্ছে চ্যানেলস

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি

ইনস্টাগ্রামের আদলে ফেসবুক ও মেসেঞ্জারেও চ্যানেলস নামের নতুন চ্যাট সুবিধা চালুর পরিকল্পনা করছে মেটা। নতুন এ সুবিধা চালু

2023-02-22T10:30:13+00:00
2023-02-22T10:30:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফেসবুক ও মেসেঞ্জারেও চালু হচ্ছে চ্যানেলস
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৩০ এএম   (ভিজিট : ১৫২)
X

ইনস্টাগ্রামের আদলে ফেসবুক ও মেসেঞ্জারেও চ্যানেলস নামের নতুন চ্যাট সুবিধা চালুর পরিকল্পনা করছে মেটা। নতুন এ সুবিধা চালু হলে কনটেন্ট নির্মাতারা সরাসরি অনুসরণকারীদের কাছে বার্তা, ছবি পাঠানোর পাশাপাশি বিভিন্ন বিষয়ে জরিপ করতে পারবেন। শিগগিরই ফেসবুক ও মেসেঞ্জারে চ্যানেলস সুবিধার কার্যকারিতা পরীক্ষা শুরু হতে পারে।

সম্প্রতি ইনস্টাগ্রামে পরীক্ষামূলকভাবে চ্যানেলস সুবিধা চালু করেছে মেটা। প্রাথমিকভাবে নির্দিষ্ট সংখ্যক ইনস্টাগ্রাম ব্যবহারকারী এ সুবিধা পরখ করার সুযোগ পেয়েছেন। ইনস্টাগ্রামে চ্যানেলস সুবিধায় কনটেন্ট নির্মাতাদের পাঠানো বার্তা অনুসরণকারী ছাড়া অন্য কেউ দেখতে পারেন না। ফলে ইনস্টাগ্রামের পাবলিক অ্যাকাউন্ট ব্যবহারকারীরাও শুধু অনুসরণকারীদের কাছে বার্তা ও ছবি পাঠানো যায়।

ভবিষ্যতে চ্যানেলস সুবিধা কাজে লাগিয়ে কনটেন্ট নির্মাতারা অনুসরণকারীদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠান আয়োজন করতে পারবেন। শুধু তা-ই নয়, একাধিক কনটেন্ট নির্মাতার সঙ্গে ভার্চ্যুয়াল আলোচনার সুযোগও মিলবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বাবু/এ আর 




  বিষয়:   ফেসবুক  চ্যানেলস 



Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy