চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন ২৭ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

একাদশ জাতীয় সংসদের চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৭ এপ্রিল এ আসনে

2023-02-22T13:42:54+00:00
2023-02-22T13:45:22+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন ২৭ এপ্রিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৪২ পিএম  আপডেট: ২২.০২.২০২৩ ১:৪৫ পিএম  (ভিজিট : ১৭৮)
X


একাদশ জাতীয় সংসদের চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৭ এপ্রিল এ আসনে ভোটের তারিখ নির্ধারণ করেছে সংস্থাটি। ওই দিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ইলেকট্রনিক ভোটিং (ইভিএম) মেশিনে ভোট গ্রহণ হবে ৷ তবে এ আসনে সিসি ক্যামেরা থাকবে না।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১৫তম কমিশন সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের এসব তথ্য জানান। এর আগে বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সভায় অন্য কমিশনাররাও উপস্থিত ছিলেন ৷ 

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ মার্চ। মনোনয়ন বাছাই ২৯ মার্চ। মনোনয়নপত্র আবেদন প্রত্যাহার ৫ এপ্রিল। প্রতীক বরাদ্দ ৬ এপ্রিল। এই ভোটে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ক্যানসারে আক্রান্ত হয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়। মোছলেম উদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

-বাবু/এ.এস





  বিষয়:   উপনির্বাচন  ইভিএম 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy