সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি পরবর্তী অর্ধবার্ষিক সময়ের জন্য ১০ শতাংশ কুপন রেট

2023-02-23T12:38:44+00:00
2023-02-23T12:38:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৩৮ পিএম   (ভিজিট : ১৬৬)
X


পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি পরবর্তী অর্ধবার্ষিক সময়ের জন্য ১০ শতাংশ কুপন রেট (বিনিয়োগকারীদের প্রাপ্য লভ্যাংশ) ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ড ইস্যুয়ার প্রতিষ্ঠান সিটি ব্যাংক লিমিটেড জানিয়েছে, বন্ডটির কুপন রেট, অনুমোদিত কুপন রেট মেকানিজমের সাথে সামঞ্জস্য রেখে আগামী ১ মার্চ থেকে ৩১ আগস্ট, ২০২৩ পর্যন্ত পরবর্তী অর্ধবার্ষিক সময়ের জন্য প্রতি বছর ১০ শতাংশ হারে কুপন রেট প্রদান করা হবে৷

সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের কর্পোরেট ঘোষণার পর বৃহস্পতিবার লেনদেনের কোনো মূল্যসীমা থাকবে না। আর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী বন্ডটিতে ফ্লোর প্রাইস অব্যহত থাকবে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy