কাতারে প্রধানমন্ত্রী সফর ঘিরে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কাতারে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ঐক্যবদ্ধ হয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে কাতার আওয়ামী লীগ।বুধবার দোহার শালিমার হোটেলে অনুষ্ঠানের

2023-02-23T13:45:42+00:00
2023-02-23T13:51:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কাতারে প্রধানমন্ত্রী সফর ঘিরে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৪৫ পিএম  আপডেট: ২৩.০২.২০২৩ ১:৫১ পিএম  (ভিজিট : ১৫৪)
X

কাতারে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ঐক্যবদ্ধ হয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে কাতার আওয়ামী লীগ।বুধবার দোহার শালিমার হোটেলে অনুষ্ঠানের সমন্বয়ক শফিকুল ইসলাম তালুকদার বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম।

বদরুল আলম ও মশিউর রহমান মিঠুর পরিচালনায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক শফিকুল কাদের। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের লেবার মিনিস্টার ড. মুস্তাফিজুর রহমান, বোরহান উদ্দিন শরিফ, জসিম উদ্দীন দুলাল, মোহাম্মদ নাছের, কফিল উদ্দিন।

এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, ইঞ্জিনিয়ার আবু রায়হান, মোহাম্মদ শাহ জাহান, আক্তার জামান মামুন, আবুল কাশেম, বোরহান উদ্দিন মোল্লা, শাহ আলম খান, আলামিন খান, মহিউদ্দিন চৌধুরী, হারাধন শীল, মোস্তাফিজুর রহমান রিপনসহ কাতার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
কাতারে প্রধানমন্ত্রীর সফর ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান অনুষ্ঠানের সমন্বয়ক শফিকুল ইসলাম তালুকদার বাবু ও অনুষ্ঠানের আহ্বায়ক শফিকুল কাদের।


বাবু/এ আর 




  বিষয়:   রাজনীতি  আওয়ামী লীগ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy