আজ দুই বিভাগে হতে পারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শীত চলে গিয়ে এসেছে গরমের আবহ। বেড়েছে তাপমাত্রা। কিন্তু তা এখনো অসহনীয় হয়ে ওঠেনি। দেশের বেশির ভাগ এলাকায়

2023-02-23T14:49:20+00:00
2023-02-23T14:49:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আজ দুই বিভাগে হতে পারে বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৪৯ পিএম   (ভিজিট : ১৯৩)
X


শীত চলে গিয়ে এসেছে গরমের আবহ। বেড়েছে তাপমাত্রা। কিন্তু তা এখনো অসহনীয় হয়ে ওঠেনি। দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টির দেখা ছিল না দীর্ঘ সময়। অবশেষে গতকাল বুধবার ময়মনসিংহ ও নেত্রকোনায় হয়েছে সামান্য বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজও দুই বিভাগে কিছু বৃষ্টি হবে। তবে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা আপাতত কম।

আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনে অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, দেশের প্রায় বেশির ভাগ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। আজ রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে তাপমাত্রা বৃদ্ধির ধারা এখন অব্যাহত থাকবে বলে জানান তিনি।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy