বনভূমির দখল উচ্ছেদ কার্যক্রম জোরদারের নির্দেশ পরিবেশমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বনভূমির অবৈধ দখলদারদের উচ্ছেদ কার্যক্রম জোরদারে বন অধিদফতরের প্রধান বন সংরক্ষকসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু

2023-02-23T18:16:40+00:00
2023-02-23T18:16:40+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বনভূমির দখল উচ্ছেদ কার্যক্রম জোরদারের নির্দেশ পরিবেশমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:১৬ পিএম   (ভিজিট : ১৭১)
X

বনভূমির অবৈধ দখলদারদের উচ্ছেদ কার্যক্রম জোরদারে বন অধিদফতরের প্রধান বন সংরক্ষকসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেন, দেশব্যাপী বনভূমির অবৈধ দখল উচ্ছেদে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখতে হবে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা সভায় পরিবেশমন্ত্রী এ নির্দেশ দেন।

বনমন্ত্রী এসময় ডুলাহাজারা ও গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কের বন্যপ্রাণীদের যথাযথভাবে দেখাশোনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি বলেন, কোনও প্রাণী অসুস্থ হলে বিশেষজ্ঞদের মাধ্যমে পরামর্শ গ্রহণ করতে হবে।

মন্ত্রী আরও বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারণা জোরদার করতে হবে। এছাড়াও বায়ুদূষণ রোধে চলমান অভিযান অব্যাহত রাখতে হবে। মন্ত্রী বলেন, সকল উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।

সভায় মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মো. মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব (পরিবেশ) সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) মো. মিজানুর রহমান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবদুল হামিদ এবং বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের প্রধান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাবু/এসআর 





  বিষয়:   পরিবেশমন্ত্রী  উচ্ছেদ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy