মামলার তদন্তে মান বাড়াতে আইজিপির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মামলা তদন্তের গুণগতমান বাড়াতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বৃহস্পতিবার (২৩

2023-02-23T21:13:32+00:00
2023-02-23T21:13:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মামলার তদন্তে মান বাড়াতে আইজিপির নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:১৩ পিএম   (ভিজিট : ১৩৮)
X

মামলা তদন্তের গুণগতমান বাড়াতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।


বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে অনুষ্ঠিত ‘জানুয়ারি ২০২৩’ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে এ নির্দেশনা দেন আইজিপি।


বর্তমানে অপরাধের ধরণ ও প্রকৃতিতে ব্যাপক পরিবর্তন এসেছে জানিয়ে আইজিপি বলেন, বহুমাত্রিক অপরাধ প্রতিরোধে পুলিশকে সচেষ্ট থাকতে হবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অপরাধ দমনে আরও তৎপর হতে হবে।


মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশ পুলিশ অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলাজনিত যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশকে সতর্ক থাকতে হবে।


এসময় কিশোর অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন পুলিশ প্রধান। একইসঙ্গে মাদকের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা গ্রহণে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।


সভায় অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম ২০২৩ সালের জানুয়ারি মাসে দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন- ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারসহ ইত্যাদি মামলা সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন।


বাবু/এসআর








  বিষয়:   আইজিপি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy