খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব ডিউ আর নেই

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী মাহবুব আল আমিন ডিউ আর নেই। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি

2023-02-25T00:21:16+00:00
2023-02-25T00:21:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব ডিউ আর নেই
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:২১ এএম   (ভিজিট : ২৩৪)
X


বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী মাহবুব আল আমিন ডিউ আর নেই। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মাহবুব আল আমিন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মরদেহ বগুড়া গাবতলী উপজেলায় নিজ গ্রামে পারিবারিক করবস্থানে দাফন করা হবে।

মৃত্যুর খবর পেয়ে বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ দলীয় নেতা-কর্মীরা হাসপাতালে গেছেন বলেও জানান শায়রুল। 

-বাবু/এ.এস





  বিষয়:   খালেদা জিয়া  সচিব 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy