প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্যমেলা মাঠে শনিবার (২৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী প্রাণিসম্পদ

2023-02-25T07:25:54+00:00
2023-02-25T07:25:54+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু হচ্ছে আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:২৫ এএম   (ভিজিট : ৪৮৮)
X

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্যমেলা মাঠে শনিবার (২৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী। ‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ এ শিরোনামে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদফতরের উদ্যোগে ঢাকাসহ সারা দেশে এ সপ্তাহ শেষ হবে আগামী ১ মার্চ।

আকর্ষণীয় এ প্রদর্শনীর সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে প্রাণিসম্পদ অধিদফতর। আর সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএ) ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)

জানা গেছে, দর্শনার্থীরা বিনা ফিতে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এ প্রদর্শনীতে অংশ নিতে পারবেন। দেশের বিভিন্ন উন্নত জাতের গরু, মহিষ, ছাগল-ভেড়া, দুম্বা, ঘোড়া, কবুতর, খরগোশ, কুকুর, বিড়াল, হাঁস-মুরগিসহ গৃহপালিত নানা ধরনের প্রাণির দেখা মিলবে এ প্রদর্শনীতে। প্রদর্শনীতে বরাবরের মতোই দেশের সবচেয়ে সুন্দর ও বড় সাইজের গরু-মহিষ, ছাগল-ভেড়ার র‌্যাম্প শো থাকছে দর্শনার্থীদের উপভোগ্য। এছাড়া প্রদর্শনী চত্ত্বরে থাকছে নানা রকম সুস্বাদু মাংস এবং দুগ্ধজাত পণ্য ও খাবার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার সকালে প্রদর্শনীর উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। পরের দিন রোববার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও প্রধান অতিথি থাকবেন তিনি। এছাড়া আগামী ১ মার্চ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানেও প্রধান অতিথি থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী।  

প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে এতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ বিশেষ অতিথি হিসেবে থাকবেন। অনুষ্ঠানে সরকারের খাত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি প্রাইভেট সেক্টরের উদ্যোক্তা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

এ বিষয়ে বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) সভাপতি মো. ইমরান হোসেন জানান, সারা দেশের বড় বড় গরু, ছাগল, মহিষ, হাস-মুরগি এবং পোষা প্রাণির প্রায় ২৫০ জন খামারি অংশ নিচ্ছেন এ প্রদর্শনীতে। এতে স্টল থাকছে ৩০০টি। খামারিরা তাদের খামারের সবচেয়ে আকর্ষণীয় ও বড় সাইজের ষাড় গরু নিয়ে অংশ নেবেন এ প্রদর্শনীতে। দেশের সবচেয়ে বড় দুধের গাভী, যেগুলো ৪০-৫৫ লিটার পর্যন্ত দিনে দুধ দেয়-এসব গাভী-বাছুরও থাকবে প্রদর্শনীতে।

বাবু/এ আর 




  বিষয়:   প্রাণী  মেলা 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy