খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী ডিউ আর নেই

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী মাহবুব আল আমিন ডিউ (৬৫) আর নেই। শুক্রবার রাত পৌনে ১১টায় রাজধানীর

2023-02-25T08:27:48+00:00
2023-02-25T08:27:48+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী ডিউ আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:২৭ এএম   (ভিজিট : ১৫৫)
X

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী মাহবুব আল আমিন ডিউ (৬৫) আর নেই। শুক্রবার রাত পৌনে ১১টায় রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লালি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে জানান, কিডনি সমস্যাসহ শারীরিক আরও কিছু সমস্যায় ভুগছিলেন মাহবুব আল আমিন ডিউ। বগুড়া জেলার গাবতলী উপজেলার নিজ গ্রামে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হবে।

ডিউর মৃত্যুর খবর পেয়ে রাতেই বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, চিকিৎসক সবুজ আহমেদসহ দলীয় নেতারা হাসপাতালে ছুটে যান। মাহবুব আল আমিন ডিউর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডিউ বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের পারিবারিক আত্মীয়।

বাবু/এ আর 




  বিষয়:   রাজনীতি  বিএনপি  আওয়ামী লীগ 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy