৪ মার্চ থানায়-থানায় পদযাত্রা করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ইউনিয়ন, জেলার পর এবার

2023-02-25T20:48:09+00:00
2023-02-25T20:48:09+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
৪ মার্চ থানায়-থানায় পদযাত্রা করবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৪৮ পিএম   (ভিজিট : ১৬৯)
X


নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ইউনিয়ন, জেলার পর এবার থানায়-থানায় পদযাত্রা করবে দলটি।

বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘বিদ্যুৎ, গ্যাস ও চাল, ডাল, তেল, চিনি, আটাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, দমনপীড়ন বন্ধ, দেশনেত্রী খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের নিশর্ত মুক্তি, জনদুর্ভোগ সৃষ্টিকারী গণবিরোধী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে আগামী ৪ মার্চ দেশব্যাপী সব মহানগরের থানায় পদযাত্রা কর্মসূচি পালিত হবে।’

-বাবু/এ.এস





  বিষয়:   বিএনপি 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy