মেসেজ পাঠানোর পর এডিট করা যাবে হোয়াটসঅ্যাপে

বুলেটিন ডেস্ক

প্রযুক্তি

হোয়াটসঅ্যাপকে আপডেট করতে প্রতিনিয়ত ব্যস্ত সময় পার করছে মেটা। ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতেই একের পর এক

2023-02-25T21:26:59+00:00
2023-02-25T21:26:59+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মেসেজ পাঠানোর পর এডিট করা যাবে হোয়াটসঅ্যাপে
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:২৬ পিএম   (ভিজিট : ২০০)
X


হোয়াটসঅ্যাপকে আপডেট করতে প্রতিনিয়ত ব্যস্ত সময় পার করছে মেটা। ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতেই একের পর এক নতুন ফিচার নিয়ে আসছে সাইটটি। এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে এমন একটি ফিচার যার সাহায্যে একবার পাঠিয়ে ফেলা মেসেজও এডিট করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েববিটাইনফোর প্রতিবেদনে জানা যায়, একটি মেসেজ পাঠানোর পর ১৫ মিনিট পর্যন্ত তা এডিট করার সময় পাবেন ব্যবহারকারীরা। অনেক সময় তাড়াহুড়ায় কাউকে মেসেজ পাঠাতে গিয়ে ভুল টাইপ করে ফেলেন। এখন থেকে সেই ভুল এডিটের সুযোগ পাওয়া যাবে। তবে শুধু টাইপের ভুল নয়, পাশাপাশি নতুন কিছু আগের মেসেজে যুক্ত করতে চাইলে সেটাও লেখা যাবে। অর্থাৎ কোনো মেসেজ পাঠানোর পর সেটা পুরোপুরি এডিটের সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

তবে এই নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপে পাঠানো কোনো মিডিয়া (ছবি, ভিডিও) ক্যাপশন এডিট করা যাবে না। আপাতত আইওএস ভার্সানের জন্য চলছে কাজকর্ম। দ্রুত চালু হবে বিটা টেস্টিং। অ্যান্ড্রয়েড এবং ওয়েব ভার্সানেও হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার চালু হবে খুব শিগগির।

এছাড়াও হোয়াটসঅ্যাপে আসছে গ্রুপ চ্যাটের কল শিডিউলের সুবিধা। এই ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপ দেখতে অনেকটাই গুগল মিট এবং মাইক্রোসফট টিমের মতো দেখতে লাগবে, যেখানে আপনি মিটিং আগে থেকে শিডিউল করে রাখতে পারবেন। তার ফলে যারা মিটিংয়ে যুক্ত হবেন তারা আগে থেকে প্রস্তুতি নিতে পারবেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

-বাবু/এ.এস





  বিষয়:   হোয়াটসঅ্যাপ  এডিট 



Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy