২৭ ফেব্রুয়ারি আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

তিন দিনের সরকারি সফরে আগামীকাল (২৭ ফেব্রুয়ারি) ঢাকায় আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো। এই সফরে তিনি ঢাকায়

2023-02-26T10:38:42+00:00
2023-02-26T10:38:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
২৭ ফেব্রুয়ারি আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৩৮ এএম   (ভিজিট : ১৫৭)
X

তিন দিনের সরকারি সফরে আগামীকাল (২৭ ফেব্রুয়ারি) ঢাকায় আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো। এই সফরে তিনি ঢাকায় আবার দেশটির মিশন চালুর ঘোষণা দিতে পারেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গত ৩০ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছিলেন। পররাষ্ট্রমন্ত্রী তখন জানান, ‘আমি সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরোকে আমন্ত্রণ জানিয়েছি। এ ছাড়া আমি তাঁকে বলেছি, লিওনেল মেসিকেও তাঁর সঙ্গে আনতে।’ সংশ্লিষ্ট সূত্রগুলো তখন জানায়, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী আগামী ২৬ বা ২৭ ফেব্রুয়ারি ঢাকা সফরে আসবেন।

সেহেলী সাবরীন মিডিয়া ব্রিফিংয়ে বলেন, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো তিন দিনের সফরে ২৭ ফেব্রুয়ারি ঢাকায় আসবেন। তাঁর এই সফরে ঢাকায় আবার আর্জেন্টিনার মিশন চালুর ঘোষণা আসতে পারে। সান্তিয়াগো ক্যাফিয়েরোর সফরে কৃষি খাতে সহযোগিতাসহ তিনটি বিষয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে। কাতার বিশ্বকাপ ফুটবলের সময় আর্জেন্টিনা দলকে নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা লাতিন আমেরিকার দেশটির নজর কাড়ে।

গত বছরের ডিসেম্বরে আর্জেন্টিনার বিশ্বকাপ ফুটবলের শিরোপা জয়ের পর অভিনন্দন জানিয়ে দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে চিঠি পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিনন্দনবার্তার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে চিঠি দেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো। চিঠিতে আলবার্তো বলেন, ২০২৩ সালে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস স্থাপনের মাধ্যমে দুই দেশের জনগণ ভ্রাতৃত্ব ও সম্প্রীতির দৃঢ়বন্ধনে আবদ্ধ হবে বলে মনে করেন তিনি।

ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস চালুর বিষয়টি মূলত সামনে আসে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর একটি টুইটকে কেন্দ্র করে। গত বছরের ১২ ডিসেম্বর আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো এক টুইটে লেখেন, ঢাকায় ১৯৭৮ সালে বন্ধ হয়ে যাওয়া তাঁর দেশের দূতাবাস আবার চালুর বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে আলোচনা হয়েছে। বর্তমানে নয়াদিল্লিতে আর্জেন্টিনা দূতাবাস বাংলাদেশে আর্জেন্টিনার স্বার্থ দেখভাল করে।


বাবু/এ আর 




  বিষয়:   পররাষ্ট্রমন্ত্রী  বাংলাদেশ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy