মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল। এ উপলক্ষে মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা

2023-02-26T17:25:00+00:00
2023-02-26T17:25:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:২৫ পিএম   (ভিজিট : ১৪৪)
X


বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল। এ উপলক্ষে মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল বিকাল ৩টায় রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবনে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি। অনুষ্ঠান সঞ্চালনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা। ১৯৬৯ সালের ২৭ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন।

-বাবু/এ.এস





  বিষয়:   প্রতিষ্ঠাবার্ষিকী  আওয়ামী লীগ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy