ডিজিএফআইয়ের মহাপরিচালকসহ ৭ দেশের কর্মকর্তারাদের টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালকসহ সাত

2023-02-26T17:55:15+00:00
2023-02-26T17:55:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডিজিএফআইয়ের মহাপরিচালকসহ ৭ দেশের কর্মকর্তারাদের টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৫৫ পিএম   (ভিজিট : ২৫০)
X

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালকসহ সাত দেশের আট সামরিক কর্মকর্তা।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ডিজিএফআই-এর মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হকের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে তারা বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও প্রার্থনা করেন।  এসময় ডিজিএফআই মহাপরিচালক পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

সাত দেশের সামরিক কর্মকর্তারা হলেন- অস্ট্রেলিয়ার লেফটেন্যান্ট কর্নেল জন ডেম্পসি, ভার‌তের ব্রিগেডিয়ার মানমীত সিং সাবারওয়াল, স্কোয়াড্রন লিডার অভিতোষ শর্মা, মিয়ানমা‌রের ব্রিগেডিয়ার জেনারেল সোয়ে নিয়াত, নেপালের ব্রিগেডিয়ার রোশান শমসের রানা, পাকিস্তানের ব্রিগেডিয়ার আলী এজাজ রাফি, প্যালেস্টাইনের কর্নেল মাহমুদ এম জে শারাওনাহ ও তুরস্কের কর্নেল এরদাল সাহিন। এ সময় সাত দেশের সামরিক কর্মকর্তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

পরে সামরিক কর্মকর্তাদের পরিবারের সদস্যরা ফুল দিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান। এ সময় অস্ট্রেলিয়া, ভারত, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিস্তিন ও তুরস্কের আট সামরিক প্রতিনিধি ও তাদের পরিবারের মোট ২২ জন সদস্যসহ অন্যান্য কর্মকর্তারা সমাধিসৌধ এলাকা পরিদর্শন করেন।

এ সময় সামরিক প্রতিনিধি দলের সদস্যদের স্ত্রী ও সন্তানরা আলাদাভাবে জাতির পিতার সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে প্রতিনিধি দলের সদস্যরা বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স ঘুরে দেখে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হন।

এ সময় ডি‌জিএফআই-এর মহাপ‌রিচালক মেজর জেনা‌রেল হা‌মিদুল হক ব‌লেন, বাংলা‌দে‌শে কর্মরত সাম‌রিক প্রতি‌নি‌ধি‌দের নি‌য়ে বা‌র্ষিক ভ্রমণ কর্মসূচির অংশ হি‌সে‌বে আজ দুপু‌রে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছি। প‌রে সামরিক দলটি বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবন ভ্রমণে যাবে।

বাবু/জেএম








  বিষয়:   শ্রদ্ধা  নিবেদন 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy