এ দেশে হারানো ক্ষমতা ফিরে পাওয়া কঠিন : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘মাঝে মাঝে ভাবতে কষ্ট হয় এ দলও (বিএনপি) আবার ক্ষমতা চায়।

2023-02-26T18:25:35+00:00
2023-02-26T18:29:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এ দেশে হারানো ক্ষমতা ফিরে পাওয়া কঠিন : ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:২৫ পিএম  আপডেট: ২৬.০২.২০২৩ ৬:২৯ পিএম  (ভিজিট : ১৬৮)
X


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘মাঝে মাঝে ভাবতে কষ্ট হয় এ দলও (বিএনপি) আবার ক্ষমতা চায়। এ দেশে হারানো ক্ষমতা ফিরে পাওয়া কঠিন।’ 

আজ রবিবার বিকালে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শান্তি সমাবেশটি রাজধানীর কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : নির্বাচনে সকল দলের অংশগ্রহণ চায় আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী

ওবায়দুল কাদের বলেন, ‘রোহিঙ্গা শিবিরে আবারও গোলমাল পাকানোর চেষ্টা হচ্ছে। এসব আমরা জানি। চক্রান্ত করে ক্ষমতার মঞ্চ থেকে শেখ হাসিনাকে হটাবেন? মনে রাখবেন ফখরুল সাহেব, ১৯৭৫ আর ২০২৩ সাল এক নয়। ২০২৩ আর ২০০১ এক নয়। সেই তত্ত্বাবধায়ক সরকার ছিল অস্বাভাবিক সরকার।’

-বাবু/এ.এস





  বিষয়:   ওবায়দুল কাদের  আওয়ামী লীগ 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy