আগামীকাল ৫ দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পাঁচ দিনের সরকারি সফরে সোমবার (২৭ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতি’র প্রটোকল অফিসার মো. নবীরুল

2023-02-26T20:08:56+00:00
2023-02-26T20:08:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আগামীকাল ৫ দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:০৮ পিএম   (ভিজিট : ১৪৮)
X

পাঁচ দিনের সরকারি সফরে সোমবার (২৭ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতি’র প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ২৭ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত জেলার মিঠামইন, করিমগঞ্জ ও সদর উপজেলা সফর করবেন রাষ্ট্রপতি। তিনি ২৭ ফেব্রুয়ারি দুপুর ২টায় বঙ্গভবন থেকে তেজগাঁও হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখান থেকে আড়াইটায় বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে মিঠামইন উপজেলার উদ্দেশ্যে রওনা করবেন তিনি। ৩টা ১৫মিনিটে মিঠামইন হেলিপ্যাডে নেমে গার্ড অব অনার গ্রহণ করবেন।

পরে সেখান থেকে মিঠামইনের কামালপুরে নিজ বাড়ির উদ্দেশ্যে যাত্রা করবেন। ওইদিন রাতে নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন রাষ্ট্রপতি।

বাবু/এসআর





  বিষয়:   রাষ্ট্রপতি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy