দপ্তর বদল ৪ অতিরিক্ত সচিবের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রশাসনে ৪ অতিরিক্ত সচিবের দপ্তর বদল করেছে সরকার। রোববার (২৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি

2023-02-26T20:40:50+00:00
2023-02-26T20:40:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দপ্তর বদল ৪ অতিরিক্ত সচিবের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৪০ পিএম   (ভিজিট : ১৬১)
X

প্রশাসনে ৪ অতিরিক্ত সচিবের দপ্তর বদল করেছে সরকার। রোববার (২৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর মধ্যে ‘তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়’-এর প্রকল্প পরিচালক কেয়া খানকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এবং বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আশরাফুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।

এছাড়া পরিকল্পনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব সায়মা ইউনুসকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরুন নাহার হেনাকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

বাবু/এসআর




  বিষয়:   দপ্তর  বদল 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy