আজ বিকালে হাসপাতালে যাবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রুটিন স্বাস্থ্য পরীক্ষা জন্য আবারও হাসপাতালে নেওয়া হবে। আজ সোমবার বিকালে তাকে রাজধানীর

2023-02-27T09:31:08+00:00
2023-02-27T09:31:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আজ বিকালে হাসপাতালে যাবেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৩১ এএম   (ভিজিট : ১৫৩)
X

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রুটিন স্বাস্থ্য পরীক্ষা জন্য আবারও হাসপাতালে নেওয়া হবে। আজ সোমবার বিকালে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।

সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেছেন, ‘ম্যাডাম খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ বিকাল ৩টার দিকে হাসপাতালে নেওয়া হবে।’

এর আগে তাকে গত বছরের ২২ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। এরপর ১৬ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে খালেদা জিয়ার বাসায় গিয়েছিলেন তার মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা।



বাবু/এ আর 




  বিষয়:   খালেদা 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy