কিডনি রোগের পাঁচটি লক্ষণ

বুলেটিন ডেস্ক

লাইফস্টাইল

মানবদেহের অন্যতম অঙ্গ কিডনি। এই অঙ্গটির কিছু হলে পুরো শরীরে বিরূপ প্রভাব পড়ে। কিডনির সমস্যা বা অসুখকের নির্দিষ্ট

2023-02-27T10:02:39+00:00
2023-02-28T13:42:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কিডনি রোগের পাঁচটি লক্ষণ
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:০২ এএম  আপডেট: ২৮.০২.২০২৩ ১:৪২ পিএম  (ভিজিট : ১৬৫)
X

মানবদেহের অন্যতম অঙ্গ কিডনি। এই অঙ্গটির কিছু হলে পুরো শরীরে বিরূপ প্রভাব পড়ে। কিডনির সমস্যা বা অসুখকের নির্দিষ্ট কোনো উপসর্গ হয় না। তবে কয়েকটি উপসর্গ অত্যন্ত সাধারণ বলে মনে হলেও এগুলো লক্ষ্য করলে আগে থেকেই সতর্ক হওয়া দরকা ।

আমাদের শরীরে ছাঁকনির মতো কাজ করে কিডনি। কোনো কারণে এই অঙ্গটি আক্রান্ত হলে বা কিডনিতে কোনো রকম সংক্রমণ হলে শরীরে একের পর এক জটিল সমস্যা বাসা বাঁধতে শুরু করে। তাই কিডনির সমস্যা বা অসুখকে ‘নিঃশব্দ ঘাতক’ বলেই ব্যাখ্যা করে থাকেন চিকিৎসকরা।

কিডনিতে কোনো সমস্যা হলে তা ধরা পড়তে অনেকটা সময় লেগে যায়। কিন্তু তার আগে শারীরিক কিছু লক্ষণ দেখেই বুঝতে পারবেন, আপনি কিডনির সমস্যায় আক্রান্ত কি না। লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই ডটকমের এক প্রতিবেদন অনুযায়ী চলুন জেনে নেয়া যাক সেই লক্ষণগুলো।

মুখ, চোখের চারপাশ হঠাৎ অস্বাভাবিকভাবে ফুলে ওঠলে অবশ্যই সতর্ক হওয়া জরুরি। চিকিৎসকরা বলছেন, কিডনিতে সমস্যা হলে চোখের নিচে অথবা পায়ের গোড়ালি বা মুখের ফোলাভাব স্থায়ী হয়। সেটা এক সপ্তাহ বা দুই সপ্তাহ হলে, তা কিডনির সমস্যার কারণে হতে পারে। কিডনি যখন শরীর থেকে পানি বের করতে পারে না, তখন তা শরীরে জমে এই ফোলাভাব হয়।

কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই সবসময় ক্লান্তি, দুর্বল অনুভব, ওজন দ্রুত কমে যাওয়া কিডনির সমস্যার কারণে হতে পারে। বিশেষজ্ঞদের মতে, কিডনি ঠিকমতো কাজ না করলে রক্তস্বল্পতা দেখা দেয়। এ ছাড়া কিডনি সঠিকভাবে কাজ না করলে রক্ত পরিশুদ্ধ হয় না। রক্তে বিষাক্ত ও অপ্রয়োজনীয় উপাদান বাড়তে থাকে। ফলে আরও বেশি ক্লান্ত লাগে।

ঘনঘন প্রস্রাব হওয়া অথবা প্রস্রাব কমে যাওয়া দুটিই কিডনির সমস্যার লক্ষণ। শরীর থেকে পানি বের করা ছাড়াও পানি শুষে নেয়ার কাজও করে কিডনি। সেটি করতে না পারলে বেশি প্রস্রাব হয়ে থাকে। কিডনি প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বর্জ্য নির্গত করে। কিন্তু কিডনি ঠিকমতো কাজ না করলে মূত্রনালিতে সমস্যা দেখা দেয়। বারবার মূত্রত্যাগ, মূত্রের সঙ্গে রক্ত বের হওয়া বা মূত্রে অতিরিক্ত ফেনা হওয়াও কিডনির সমস্যার লক্ষণ। বিশেষত রাতে স্বাভাবিকের তুলনায় বেশি বার প্রস্রাব করতে হলে খুব সতর্ক হন।

আমাদের শরীরের তরল ভারসাম্যতা বজায় রাখে কিডনি। তবে কিডনিতে সমস্যা দেখা দিলে ফুসফুসে তরল জমা হবে, ফলে শ্বাসকষ্ট হতে পারে। একে ফ্লুইড ওভারলোড বা হাইপারভোলেমিয়াও বলা হয়। অনেকে আবার এক্ষেত্রে বুকে ব্যথাও অনুভব করেন।

বিশেষজ্ঞদের মতে, কিডনির সমস্যায় আক্রান্তদের রাতে ঘুম না আসার সমস্যা দেখা দেয়। কিডনি যখন শরীর থেকে পানি নিঃসরণ করতে পারে না তখন কিছু পানি ফুসফুসে জমে যায়। সে কারণে ঘুমের সমস্যা হতে পারে।  


বাবু/এ আর 




  বিষয়:   কিডনি  স্বাস্থ্য 



Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy