জিবোর্ডে নতুন ফিচার আনছে গুগল

বুলেটিন ডেস্ক

প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর টেক্সট-টু-ইমেজ ফিচার অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জিবোর্ডে যুক্ত করতে যাচ্ছে গুগল। ফলে ব্যবহারকারীরা টেক্সটের ভিত্তিতে ছবি তৈরি করতে

2023-02-27T10:14:27+00:00
2023-02-27T10:14:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জিবোর্ডে নতুন ফিচার আনছে গুগল
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:১৪ এএম   (ভিজিট : ১৩৯)
X

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর টেক্সট-টু-ইমেজ ফিচার অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জিবোর্ডে যুক্ত করতে যাচ্ছে গুগল। ফলে ব্যবহারকারীরা টেক্সটের ভিত্তিতে ছবি তৈরি করতে পারবেন। খবর টেকটাইমসের।

গত বছর থেকে এ ফিচারের উন্নয়নে কাজ করছে সার্চ ইঞ্জিন জায়ান্টটি। তবে এতদিন পর্যন্ত অভ্যন্তরীণ পর্যায়ে শুধু এটি চালু ছিল। বিশ্লেষকদের ধারণা, কিবোর্ড অ্যাপ জিবোর্ডের মাধ্যমে নতুন ফিচারটি সবার জন্য চালু করার কথা ভাবছে সফটওয়্যার জায়ান্টটি। বিং ও চ্যাটজিপিটির নামডাক এখন সব জায়গায়। এগুলোর পাশাপাশি নিজস্ব পণ্যে ও পোর্টফোলিওতে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত আরো ফিচার চালুর কথা ভাবছে গুগল।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, গত বছর থেকে টেক্সট-টু-ইমেজ এআই নিয়ে কাজ করছে গুগল। এক্ষেত্রে চ্যাটজিপিটি আনতে ওপেনএআই যে ডাল-ই প্রোগ্রাম ব্যবহার করছে সে রকম টুলই ব্যবহার করবে প্রতিষ্ঠানটি। গত বছর যখন ফিচারটির অভ্যন্তরীণভাবে পরীক্ষা করা হয় তখন গুগল গর্ব প্রকাশ করে জানিয়েছিল যে, এটি ডাল-ই এর তুলনায় আরো ভালোভাবে কাজ করছে। তখন গুগল জানায়, ইমাজেন নামের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর টুলটি আরো যথার্থভাবে ছবি ফুটিয়ে তুলতে পারে।


বাবু/এ আর 




  বিষয়:   জিবোর্ড  ফিচার 



Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy