ঢাকায় আর্জেন্টিনা দূতাবাস উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

৪৫ বছর পর ঢাকায় ফের উদ্বোধন করা হল আর্জেন্টিনা দূতাবাস। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বনানীতে দেশটির দূতাবাস

2023-02-27T17:25:33+00:00
2023-02-27T17:49:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঢাকায় আর্জেন্টিনা দূতাবাস উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:২৫ পিএম  আপডেট: ২৭.০২.২০২৩ ৫:৪৯ পিএম  (ভিজিট : ২০১)
X


৪৫ বছর পর ঢাকায় ফের উদ্বোধন করা হল আর্জেন্টিনা দূতাবাস। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বনানীতে দেশটির দূতাবাস উদ্বোধন করা হয়।

এর আগে সকালে দূতাবাসটির উদ্বোধন উপলক্ষে বড় একটি প্রতিনিধি দল সহ ঢাকায় আসেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো।

এদিকে সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ ও আর্জেন্টিনার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আর আর্জেন্টিনার নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। 

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, দুই দেশের জন্য আনন্দের মুহূর্ত, এটি ঐতিহাসিক ঘটনা। অভিনন্দন জানাচ্ছি আর্জেন্টিনাকে। এই দূতাবাসের মধ্যে দিয়ে দুই দেশের সম্পর্ক আরও ভাল হবে। বিশ্বকাপ জয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে চিঠি দেন। আর্জেন্টিনাও ইতিবাচক সাড়া দেয়। পুনরায় দূতাবাস চালুর ফলে দুই দেশের সম্পর্কে উন্নত হবে।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো বলেন, ১৯৭৪ সালে বাংলাদেশে আর্জেন্টিনা দূতাবাস খোলা হয়। কয়েকবছর পর জান্তা সরকারের সময় অ্যাম্বাসি বন্ধ হয়ে যায়। বাংলাদেশের মানুষ আর্জেন্টিনার জন্য অনবরত ভালোবাসা দেখিয়ে গিয়েছে। তারা আর্জেন্টিনাকে ভুলে যায়নি, সেজন্যই আবারও দূতাবাস চালু করছি।

তিনি বলেন, এটা শুধু দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের উন্নয়নই নয়; বরং দেশের জনগণের আবেগেরও বিষয়। বাংলাদেশের মানুষের প্রতি আর্জেন্টিনার ভালোবাসা আছে। যে কারণে আজ এখানে দূতাবাস খোলা হলো। এতে অর্থনৈতিক কর্মকাণ্ডও গতি পাবে।

-বাবু/এ.এস





  বিষয়:   আর্জেন্টিনা  দূতাবাস 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy