কাতারে কাজ করবেন বাংলাদেশের ১১২৯ সেনা সদস্য

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কুয়েতের পর এবার কাতারে কাজ করবেন বাংলাদেশের ১ হাজার ১২৯ জন সেনা সদস্য। এ সংক্রান্ত একটি চুক্তির খসড়া

2023-02-27T18:36:20+00:00
2023-02-27T18:36:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কাতারে কাজ করবেন বাংলাদেশের ১১২৯ সেনা সদস্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৩৬ পিএম   (ভিজিট : ২০১)
X

কুয়েতের পর এবার কাতারে কাজ করবেন বাংলাদেশের ১ হাজার ১২৯ জন সেনা সদস্য। এ সংক্রান্ত একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৭ ফেব্রুয়ারি) তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এ প্রস্তাবের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ এবং কুয়েতের মধ্যে এরকম একটি চুক্তি রয়েছে এবং তার আওতায় ৫ হাজারের বেশি আমাদের সেনাবাহিনীর সদস্য সেখানে কাজ করেন।

অনুরূপভাবে কাতারের সঙ্গেও আজকে একটি চুক্তি স্বাক্ষর অনুমোদন দেওয়া হয়েছে। যার আওতায় ১ হাজার ১২৯ জন আর্মড ফোর্সের সদস্য ওখানে লিওনে বা ডেপুটেশনে কাজ করবেন।

তিনি আরও বলেন, এই চুক্তির মেয়াদ হবে সাধারণত পাঁচ বছর। তবে এটি অটোমেটিক্যালি রিনিউ হবে।

বাবু/এসআর




  বিষয়:   সেনা  সদস্য 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy