২০৩১ সালে ৩৫ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাবে চালু হবে কুমন শিক্ষাব্যবস্থা

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রযুক্তি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০৩১ সালে ৩৫ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব-এ কুমন

2023-02-28T19:07:33+00:00
2023-02-28T19:07:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জুনাইদ আহমেদ পলক
২০৩১ সালে ৩৫ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাবে চালু হবে কুমন শিক্ষাব্যবস্থা
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:০৭ পিএম   (ভিজিট : ১৭৪)
X

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০৩১ সালে ৩৫ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব-এ কুমন শিক্ষা ব্যবস্থা চালু করবো। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং ব্র্যাক কুমন লিমিটেড এর যৌথ আয়োজনে শেখ রাসেল ডিজিটাল ল্যাব-এ কুমন কানেক্টর উদ্ধোধন করা হয়।

উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এক ভিডিও বার্তায় বলেন, ২০৪১ সাল নাগাত আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ নিমার্ণের জন্য আমাদের ভবিষৎ নাগরিকদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলা। তাদের মধ্য সমস্যার সমাধান ও বিশ্লেষণ করার ক্ষমতাটা তৈরি করা। গণিত ও ইংরেজি বিষয়ে আমাদের শিশুদের সুন্দর করে শেখাতে পারি, তাহলে যারা যেই পেশায় যাক না কেন প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবে। এজন্য এ শিক্ষা ব্যবস্থাকে আমাদের শিশু-কিশোরদের উপহার দিচ্ছি। শিশুরা যেন এ কুমন শিক্ষা চর্চা করতে পারে সেজন্য সারা পৃথিবীতে এ শিক্ষা জনপ্রিয়তা পেয়েছে। এ শিক্ষা ব্যবস্থায় মানুষিক কোন চাপ নেই। ছেলে-মেয়েরা আনন্দদায়ক ভাবে এ শিক্ষা গ্রহণ করতে পারে। 

প্রতিমন্ত্রী পলক আরও বলেন, বিশ্বে ৬০টি দেশে ১৪ হাজার ৫০০ স্কুলে এই কুমন শিক্ষা ব্যবস্থা প্রচলিত রয়েছে। বাংলাদেশে ২০২৩ সালের মধ্য ৬টি উপজেলার ছয়টি স্কুলে কুমন কারেক্ট আমরা চালু করবো। ফলে আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে আমরা ২০৪১ সালে আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা ডিজিটাল বাংলাদেশে সফল বাস্তবায়ন করেছি। ভবিষ্যতে আমাদের নাগরিকদের স্মার্ট নাগরিকে পরিণিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রুপ, শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো।

উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. মোস্তফা কামাল, ব্র্যাকের কুমন কানেক্ট প্রধান নেহাল বিন হাসান, জেলা শিক্ষা অফিসার আক্তার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক ও সিংড়া পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

বাবু/জেএম





  বিষয়:   কুমন  শিক্ষাব্যবস্থা 



Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy