আবারও বাড়ল বিদ্যুতের দাম, কাল থেকেই কার্যকর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অল্প সময়ের ব্যবধানে বিদ্যুতের দাম আবারও বাড়ল। সরকারের নির্বাহী আদেশে ৫ শতাংশ দাম বাড়ানো হয়েছে। নতুন দাম আগামীকাল

2023-02-28T20:04:23+00:00
2023-02-28T20:04:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আবারও বাড়ল বিদ্যুতের দাম, কাল থেকেই কার্যকর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:০৪ পিএম   (ভিজিট : ২৫৭)
X


অল্প সময়ের ব্যবধানে বিদ্যুতের দাম আবারও বাড়ল। সরকারের নির্বাহী আদেশে ৫ শতাংশ দাম বাড়ানো হয়েছে। নতুন দাম আগামীকাল থেকেই কার্যকর হবে।

মঙ্গলবার রাতে সরকারি প্রজ্ঞাপনে ভোক্তা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম আরও ৫ শতাংশ বাড়ানো হয়েছে।

এর আগে গত জানুয়ারিতে দুই দফায় বাড়ানো হয় বিদ্যুতের দাম। এটি জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুই ভাগে কার্যকর হয়েছে। সর্বশেষ ৩০ জানুয়ারির প্রজ্ঞাপনে খুচরা পর্যায়ে ৫ শতাংশ ও পাইকারি পর্যায়ে ৮ শতাংশ বাড়ানো হয় বিদ্যুতের দাম।

বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ সামলাতে এ বছর প্রতি মাসে বিদ্যুতের দাম সমন্বয় করছে সরকার। আজ বাড়ানোর মাধ্যমে গত ১৪ বছরে পাইকারি পর্যায়ে ১২ বার ও খুচরা পর্যায়ে ১৩ বার বাড়ানো হল বিদ্যুতের দাম।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy