এবার বইমেলায় ৪৭ কোটি টাকার বই বিক্রি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চলতি বছরের অমর একুশে বইমেলায় ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে। গত বছরের তুলনায় এ বছর বিক্রি কমেছে।

2023-02-28T20:26:55+00:00
2023-02-28T20:26:55+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
এবার বইমেলায় ৪৭ কোটি টাকার বই বিক্রি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:২৬ পিএম   (ভিজিট : ২১৭)
X


চলতি বছরের অমর একুশে বইমেলায় ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে। গত বছরের তুলনায় এ বছর বিক্রি কমেছে। গত বছরের বইমেলায় ৫২ কোটি টাকার বই বিক্রি হয়েছিল৷

মঙ্গলবার অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব কে এম মুজাহিদুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, এ বছর বইমেলায় নতুন বই এসেছে ৩ হাজার ৭৫০টি। গত বছর নতুন বই এসেছিল ৩ হাজার ৪১৬টি। 

মুজাহিদুল ইসলাম বলেন, বইমেলা কমিটির দেওয়া ফরমে প্রকাশকরা যে তথ্য দিয়েছেন তা থেকে এই উপাত্ত প্রকাশ করা হয়েছে৷ কিন্তু নতুন বই বা বই বিক্রির তথ্যটি সঠিক নয় বলে বইমেলা পরিচালনা কমিটি মনে করে। অনেক প্রথিতযশা প্রকাশকও নতুন বই কিংবা বই বিক্রির তথ্য পূর্ণাঙ্গভাবে দেননি। তাই এই তথ্যটি বাস্তবসম্মত নয়। 

গত ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজাহিদুল ইসলাম জানান, পহেলা ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৬৩ লাখ ৫৩ হাজার ৪৬৩ জন পাঠক, দর্শক ও লেখক মেলায় আসেন।

এদিকে মঙ্গলবার বিকেলে বইমেলার শেষদিনে মেলা প্রাঙ্গণ ছিলো কানায় কানায় পরিপূর্ণ। শেষ বিকেলে বই কিনে ঘরে ফেরার আনন্দে উদ্বেল ছিলেন পাঠকরা৷

-বাবু/এ.এস





  বিষয়:   বইমেলা  বই বিক্রি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy