রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অভিনন্দন জানালেন পুতিন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঢাকায় অবস্থিত রুশ দূতাবাসের

2023-02-28T21:02:20+00:00
2023-02-28T21:06:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অভিনন্দন জানালেন পুতিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:০২ পিএম  আপডেট: ২৮.০২.২০২৩ ৯:০৬ পিএম  (ভিজিট : ২১৩)
X


বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঢাকায় অবস্থিত রুশ দূতাবাসের ফেসবুক পেজ থেকে বিষয়টি জানা গেছে।

ওই পেজে মো. শাহাবুদ্দিন চুপ্পুকে অভিনন্দন জানিয়ে পুতিনের একটি চিঠির উল্লেখ করা হয়েছে। শুভেচ্ছা বার্তায় পুতিন বলেন, 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন।'

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ‘বাংলাদেশ ও রাশিয়া ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছে। আশা করি, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে আপনার বিভিন্ন কার্যক্রম রাশিয়া ও বাংলাদেশের সহযোগিতার সম্পর্ককে আরও এগিয়ে নেবে।’

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সুস্থতা কামনা করে রুশ প্রেসিডেন্ট বলেন, 'আমি আপনার সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি।'

অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি মনোনয়ন দেয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

এরপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। গত ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন নির্বাচিত হয়েছেন উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

-বাবু/এ.এস





  বিষয়:   পুতিন  সাহাবুদ্দিন চুপ্পু 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy