জাতীয় পরিচয়পত্র ছাড়া মিলবে না রেলের টিকিট

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

টিকিট কালোবাজারি প্রতিরোধ ও ভাড়া আদায় সহজ করার লক্ষ্যে অনলাইন-অফলাইনে আন্তঃনগর ট্রেনের টিকিট সংগ্রহে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে

2023-03-01T00:04:08+00:00
2023-03-01T10:57:33+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
জাতীয় পরিচয়পত্র ছাড়া মিলবে না রেলের টিকিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩, ১২:০৪ এএম  আপডেট: ০১.০৩.২০২৩ ১০:৫৭ এএম  (ভিজিট : ১৭১)
X


টিকিট কালোবাজারি প্রতিরোধ ও ভাড়া আদায় সহজ করার লক্ষ্যে অনলাইন-অফলাইনে আন্তঃনগর ট্রেনের টিকিট সংগ্রহে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে নিবন্ধন বাধ্যতামূলক করেছে রেলওয়ে।

বুধবার (১ মার্চ) থেকে নতুন এ নিয়ম কার্যকর হচ্ছে। ‘টিকিট যার, ভ্রমণ তার’-কার্যক্রমটি পরিদর্শনে বুধবার সকাল সাড়ে আটটায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনে যাচ্ছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

ট্রেনের টিকিট পাওয়া যাত্রীদের জন্য একরকম দুঃসাধ্য। ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় টিকিট মেলে না। আর ঈদ উৎসবের সময়গুলোতে রেলের টিকিট সংগ্রহ বেশ কষ্টকর হয়ে ওঠে। ফলে মানুষ বিকল্প উপায়ে কালোবাজার থেকেও টিকিট সংগ্রহ করে থাকে। এতে নিয়ম মেনে চলা যাত্রীরা ভ্রমণ থেকে বঞ্চিত হোন।

এ সব বিষয় মাথায় রেখে মোট টিকিটের অর্ধেক অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। যা মানুষ ঘরে বসেই অনলাইনে সংগ্রহ করতে পারে। এবার সেই পদ্ধতিতে নতুনত্ব আনতে যাচ্ছে রেলওয়ে। ‘টিকিট যার, ভ্রমণ তার’ এই স্লোগানকে সামনে রেখে অনলাইন ও অফলাইনে উভয় ক্ষেত্রেই আন্তঃনগর ট্রেনের টিকিট সংগ্রহে জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। সেখানে তথ্য না মিললে বিনা টিকিটে যাতায়াত করেছে বলে ওই যাত্রীকে গণ্য করা হবে। এরপর তার গুনতে হবে জরিমানা।

>>নতুন নিয়মে যেভাবে টিকিট সংগ্রহ করা যাবে

নতুন নিয়মে শুধু অনলাইন নয়, কাউন্টার থেকেও ট্রেনের টিকিট কিনতে নিবন্ধন করতে হবে। খুলতে হবে অ্যাকাউন্ট। কাউন্টার, অনলাইন ও অ্যাপের মাধ্যমে তা করা যাবে। ইন্টারনেট সুবিধার বাইরে থাকা যাত্রীরা সাধারণত মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আগে থেকে যাদের রেলের ওয়েবসাইটে নিবন্ধন করা আছে তাদের সাইন-ইন করে জন্ম নিবন্ধন সদন আপলোড করতে হবে। আর যাদের আগে থেকে নিবন্ধন নেই, একেবারেই নতুন-তাদের প্রথমে ওয়েবসাইট ভিজিট করে সাইন আপ করে জাতীয় পরিচয়পত্র আপলোডের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

পুরনো নিবন্ধনকারীদের ক্ষেত্রে

ধাপ-১: বর্তমান username এবং Password দিয়ে https://etiket,railway.gov.bd-এ প্রবেশ করে BR NID নম্বর space ticket.railway.gov.bd তে অথবা rail sheba app এ সাইন-ইন করতে হবে।

ধাপ-২: NID নম্বর এবং জন্ম তারিখ লিখে verify বাটনে ক্লিক করতে হবে। এরপর NID নম্বর জন্ম তারিখ সঠিকভাবে প্রবেশ করালে যদি NID নম্বরটি পূর্বে ব্যবহার করা না হয়ে থাকে তাহলে নিবন্ধন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে।

নতুন নিবন্ধনকারীদের ক্ষেত্রে

https://eticket.railway.gov.bd ওয়েবসাইট অথবা rail sheba app এ সাইন আপ করতে হবে এবং সঠিক NID নম্বর জন্ম তারিখ verify পূর্বক অন্যান্য তথ্য দিয়ে নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে হবে।

অফলাইন নিবন্ধন

মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে BR NID নম্বর জন্ম তারিখ (সাল-মাস-দিন) লিখে পাঠাতে হবে ২৬৯৬৯ নম্বরে। ফিরতি এসএমএসে রেলওয়ে জানাবে নিবন্ধন সফল হয়েছে কি না। সফল হলে অ্যাকাউন্ট নম্বর জানাবে। এরপর ওই অ্যাকাউন্টের বিপরীতে এনআইডি দেখিয়ে স্টেশনে কাউন্টার থেকে টিকিট কেনা যাবে।

বিদেশি নাগরিকরা পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন। একটি এনআইডি বা জন্ম নিবন্ধনের বিপরীতে সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করা যাবে। একটি নম্বর দিয়ে প্রতিদিন একবারই টিকিট কাটা যাবে। এছাড়া ভ্রমণের সময় যাত্রীকে এনআইডি বা জন্মনিবন্ধন সনদ বা পাসপোর্টের ছবি সম্বলিত নিজস্ব প্রতিষ্ঠানের আইডি কার্ড সঙ্গে রাখতে হবে। আরও দরকার হবে তাদের ই-মেইল নম্বর। থাকতে হবে ইন্টারনেট সম্পর্কে ধারণা ও স্মার্টফোন পরিচালনার জ্ঞান।

-বাবু/এ.এস





  বিষয়:   রেলের টিকিট  জাতীয় পরিচয়পত্র 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy