প্রাথমিকের বৃত্তির সংশোধিত ফল আজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল স্থগিত করা হয়েছে। এ বৃত্তির ফল বুধবার পুনরায় প্রকাশিত হবে বলে জানিয়েছে প্রাথমিক

2023-03-01T09:26:35+00:00
2023-03-01T10:32:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রাথমিকের বৃত্তির সংশোধিত ফল আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩, ৯:২৬ এএম  আপডেট: ০১.০৩.২০২৩ ১০:৩২ এএম  (ভিজিট : ১৪৩)
X

প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল স্থগিত করা হয়েছে। এ বৃত্তির ফল বুধবার পুনরায় প্রকাশিত হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার সন্ধ্যায় অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কারিগরি ত্রুটির কারণে প্রাথমিক বৃত্তি ২০২২ এর ফলাফল পুনঃযাচাইয়ের প্রয়োজনীয়তা অনুভূত হওয়ায় অদ্য প্রকাশিত প্রাথমিক বৃত্তির ফলাফল স্থগিত করা হলো। বুধবার অপরাহ্নে পুনরায় এ ফলাফল প্রকাশিত হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হবে।

এদিকে, মঙ্গলবার দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এ ফলাফল প্রকাশ করেন। ফল প্রকাশের চার ঘণ্টার মাথায় তা স্থগিত করা হয়। দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে অধিদপ্তরের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হলেও বিকেল থেকে তা আর পাওয়া যাচ্ছে না।


বাবু/এ আর 




  বিষয়:   বৃত্তি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy