মোবাইল প্রযুক্তির বিশ্বমেলা

বুলেটিন ডেস্ক

প্রযুক্তি

স্পেনের বার্সেলোনায় গত সোমবার শুরু হয়েছে মোবাইল প্রযুক্তির সবচেয়ে বড় মেলা ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি)’। মোবাইল টেলিযোগাযোগের সাম্প্রতিকতম

2023-03-01T12:51:32+00:00
2023-03-01T12:51:32+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
মোবাইল প্রযুক্তির বিশ্বমেলা
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩, ১২:৫১ পিএম   (ভিজিট : ১৪৭)
X

স্পেনের বার্সেলোনায় গত সোমবার শুরু হয়েছে মোবাইল প্রযুক্তির সবচেয়ে বড় মেলা ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি)’। মোবাইল টেলিযোগাযোগের সাম্প্রতিকতম ও ভবিষ্যতের প্রযুক্তি দেখানো হয় এ মেলায়। এটি যেন মোবাইল প্রযুক্তির বিশ্বমেলা। চার দিনের মেলা শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে গতকাল মঙ্গলবার দেখানো কিছু প্রযুক্তির তথ্য নিয়ে এ আয়োজন।

স্পেনের প্রতিষ্ঠান অ্যাবল হিউম্যান মোশন তৈরি করেছে এক্সোস্কেলেটন নামের এই যন্ত্র। যন্ত্রটি মোবাইল অ্যাপ দিয়ে চালানো যাবে। এই যন্ত্র ব্যবহার করে একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ চলাচল করতে পারবেন। স্পেনের প্রতিষ্ঠান অ্যাবল হিউম্যান মোশন তৈরি করেছে এক্সোস্কেলেটন নামের এই যন্ত্র। যন্ত্রটি মোবাইল অ্যাপ দিয়ে চালানো যাবে। এই যন্ত্র ব্যবহার করে একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ চলাচল করতে পারবেন।

দক্ষিণ কোরিয়ার স্টার্স্টআপ পেটনাউয়ের এক কর্মী নতুন অ্যাপ দেখাচ্ছেন। এই অ্যাপ পোষা প্রাণী শনাক্ত করতে পারে। শনাক্ত করার জন্য আগে থেকে পোষা প্রাণীর মুখ স্ক্যান করে নেওয়া হয়। পেটনাউয়ের মাইক্রোচিপ বসানো কলার পরা থাকলে সেই প্রাণীর চলাচলও পর্যবেক্ষণ করা যায়।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে যৌথভাবে চন্দ্রপৃষ্ঠে ডেটা নেটওয়ার্ক স্থাপন করতে চাইছে ফিনল্যান্ডের মোবাইল টেলিযোগাযোগ প্রতিষ্ঠান নকিয়া। আর সেটাই প্রদর্শন করা হচ্ছে এমডব্লিউসিতে। নকিয়ার তথ্যমতে, মহাকাশে নভোচারীদের একজনের সঙ্গে অন্যজনের যোগাযোগের প্রয়োজন পড়ে। কথা বলা ও বার্তা আদান–প্রদান করার জন্য মুঠোফোনের প্রয়োজনও তাঁদের রয়েছে। এ ছাড়া হাই–ডেফিনেশন ভিডিও স্ট্রিমিং, দূর নিয়ন্ত্রিত বিভিন্ন যন্ত্রের সেন্সরসহ নানা প্রযুক্তির সুবিধা পেতে নকিয়া ও নাসা চাঁদে নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে।

বাবু/এ আর

  বিষয়:   মোবাইল 

Loading...
Loading...

প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy