অনলাইনে ফ্লাইটের তারিখ পরিবর্তনের সেবা চালু করল বিমান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চালু করল অনলাইনে ভ্রমণের তারিখ পরিবর্তন সেবা। যাত্রীদের সুবিধার্থে এবং যাত্রীসেবার

2023-03-01T17:33:02+00:00
2023-03-01T17:33:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অনলাইনে ফ্লাইটের তারিখ পরিবর্তনের সেবা চালু করল বিমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩, ৫:৩৩ পিএম   (ভিজিট : ১৪৩)
X


জাতীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চালু করল অনলাইনে ভ্রমণের তারিখ পরিবর্তন সেবা। যাত্রীদের সুবিধার্থে এবং যাত্রীসেবার মানোন্নয়নের ধারাবাহিকতায় তারা এই সেবা চালু করেছে।

বুধবার (১মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, বিমানের যেসব যাত্রী অনলাইনের (বিমান ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস) মাধ্যমে টিকিট কিনবেন তারা অনলাইনেই ভ্রমণতারিখ পরিবর্তন করতে পারবেন।

তিনি বলেন, যাত্রীরা টিকিট ক্রয়ের সময়ে ব্যবহৃত সংশ্লিষ্ট কার্ডটি অথবা সংশ্লিষ্ট মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টটি ব্যবহার করে নির্ধারিত ফি দেওয়ার মাধ্যমে বিমানের ওয়েবসাইট (www.biman-airlines.com) অথবা মোবাইল অ্যাপস এর মাধ্যমে তাদের ভ্রমণের তারিখ পরিবর্তন করতে পারবেন। বিমানের ওয়েবসাইটে বুক ফ্লাইট (Book Flight) অপশনের মধ্যে ম্যানেজ মাই ট্রিপ (Manage My Trip) অপশনে প্রয়োজনীয় তথ্য দেওয়ার মাধ্যমে সহজেই পরিবর্তন করা যাবে ভ্রমণের তারিখ।

এতদিন বিমানের টিকিটের তারিখ পরিবর্তনের জন্য সরাসরি কাস্টমার কেয়ার সেন্টারে সশরীরে যোগাযোগ করতে হতো।

-বাবু/এ.এস





  বিষয়:   বিমান  ফ্লাইট 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy