জাতীয় ভোটার দিবস আজ, প্রকাশ হবে চূড়ান্ত তালিকা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আজ (২ মার্চ) জাতীয় ভোটার দিবস। ৫ম বারের মতো সারা দেশে দিবসটি পালিত হবে। এবারের প্রতিপাদ্য- ‘ভোটার হব

2023-03-02T09:41:43+00:00
2023-03-02T09:41:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাতীয় ভোটার দিবস আজ, প্রকাশ হবে চূড়ান্ত তালিকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ৯:৪১ এএম   (ভিজিট : ১৪৭)
X


আজ (২ মার্চ) জাতীয় ভোটার দিবস। ৫ম বারের মতো সারা দেশে দিবসটি পালিত হবে। এবারের প্রতিপাদ্য- ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’।

জাতীয় ভোটার দিবসে ২০২২ দিবসটি উপলক্ষে প্রকাশ করা হবে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা। তাই কমিশন দিবসটি পালন করছে একটু বিশেষভাবেই।

ভোটার দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয় বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে। সকাল সাড়ে ৮টায় নির্বাচন ভবনের সামনের চত্বর হতে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে কমিশন ভোটার দিবস উদযাপন কার্যক্রমের সূচনা করবেন। বিকেল ৪টায় নির্বাচন ভবনের অডিটরিয়ামে ভোটার দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া, সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

ভোটার দিবসে দক্ষতা ও কৃতিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশনের ৩ জন চৌকস কর্মকর্তাকে জাতীয় নির্বাচনি পদক প্রদান করা হবে।

নির্বাচন কমিশন বলছে, স্থানীয় সরকার ও উপনির্বাচনগুলোতে সরকার পরিবর্তন হয় না, তাই অনেকের ভোটে আগ্রহ কম। সেই সঙ্গে বড় একটি রাজনৈতিক দল নির্বাচনে না আসায় কমছে ভোটার। তাদের আশা সব দলের আস্থা ফেরানো গেলে এ সংকট কেটে যাবে।

২০২১ সালে হালনাগাদের পর প্রকাশিত তালিকা অনুযায়ী, ভোটার বেড়ে দাঁড়িয়েছিল ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন। সে সময় হালনাগাদে মৃত্যুজনিত কারণে কর্তন করা হয়েছে ১৬ হাজার ৪৯৯ জনের নাম। আর নতুন ভোটার হয়েছেন ১৯ লাখ ১৮ হাজার ৫৬ জন।

-বাবু/এ.এস





  বিষয়:   ভোটার দিবস  কর্মসূচি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy