রফতানি আয়ে ডলারের দাম বেড়ে ১০৪ টাকা

বুলেটিন নিউজ ডেস্ক

অর্থনীতি

এখন থেকে রফতানিকারকরা প্রতি ডলারের বিনিময়ে ব্যাংক থেকে ১০৪ টাকা করে পাবেন। আগে ১০৩ টাকা নির্ধারণ করা থাকলেও

2023-03-02T11:06:25+00:00
2023-03-02T11:06:25+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রফতানি আয়ে ডলারের দাম বেড়ে ১০৪ টাকা
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ১১:০৬ এএম   (ভিজিট : ১৪৯)
X


এখন থেকে রফতানিকারকরা প্রতি ডলারের বিনিময়ে ব্যাংক থেকে ১০৪ টাকা করে পাবেন। আগে ১০৩ টাকা নির্ধারণ করা থাকলেও ডলার প্রতি ১ টাকা বাড়ানো হয়েছে।

বুধবার (১ মার্চ) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন দ্য অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন এ সিদ্ধান্ত নিয়েছে। আগামী জুনের মধ্যে ডলারের একটি নির্দিষ্ট বিনিময় হার নির্ধারণের আগে এ সিদ্ধান্ত নিলেন তারা।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা শুরু হয়। এর প্রভাবে দেখা দেয় ডলার সংকট। বাংলাদেশেও গত কয়েক মাস ধরে ডলার সংকট প্রকট আকার ধারণ করে। নির্ধারিত মূল্যের চেয়েও বেশি দামে কিনতে হয়েছে ডলার। যদিও সরকারের পক্ষ থেকে এই সংকট কাটাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে এতদিন প্রতি ডলারের বিনিময়ে ১০৩ টাকা পেতেন রফতানিকারকরা। তবে এ বছরের ফেব্রুয়ারিতে গত ডিসেম্বর ও জানুয়ারির রফতানি আয়ের সমান রফতানি হলে সংস্থা দুটি ডলারের দাম ১০৩ টাকা ৫০ পয়সা করবে বলে এর আগে জানিয়েছিল।

এ বিষয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলোর পক্ষ থেকে রফতানিকারকদের জন্য ডলারের বিনিময় হার বাড়ানো হয়েছে। আমরা এখন কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে ব্যাংকিং খাতে একক বিনিময় হার নির্ধারণের পথে আছি।

-বাবু/এ.এস





  বিষয়:   ডলার  নির্ধারণ 



Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy