৪ মার্চের পদযাত্রা সফল করতে বিএনপির সমন্বয় টিম গঠন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সংসদ বিলুপ্তসহ ১০ দফা দাবিতে আগামী ৪ মার্চ সারাদেশের সব মহানগরের অন্তর্গত থানায় থানায়

2023-03-02T13:05:33+00:00
2023-03-02T13:05:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
৪ মার্চের পদযাত্রা সফল করতে বিএনপির সমন্বয় টিম গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ১:০৫ পিএম   (ভিজিট : ১৮০)
X


নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সংসদ বিলুপ্তসহ ১০ দফা দাবিতে আগামী ৪ মার্চ সারাদেশের সব মহানগরের অন্তর্গত থানায় থানায় পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। এই কর্মসূচি সফল করতে ইতোমধ্যেই একটি সমন্বয় টিমও গঠন করেছে দলটি।

বুধবার (১ মার্চ) রাতে বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গঠিত সমন্বয় টিমে ঢাকা মহানগর দক্ষিণে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চট্টগ্রাম মহানগরে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, কুমিল্লা মহানগরে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, নারায়ণগঞ্জ মহানগরে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, সিলেট মহানগরে বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন, খুলনা মহানগরে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ফরিদপুর মহানগরে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আযম খানকে প্রধান সমন্বয়কারী করা হয়েছে।

পাশাপাশি ঢাকা মহানগর উত্তরে প্রধান সমন্বয়কারী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, রাজশাহী মহানগরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনু, গাজীপুর মহানগরে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বরিশাল মহানগরে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, রংপুর মহানগরে বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু এবং ময়মনসিংহ মহানগরে বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে প্রধান সমন্বয়কারী করে এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংশ্লিষ্ট বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সমন্বয়কারী, সহ-সাংগঠনিক সম্পাদকদের সহকারী সমন্বয়কারী এবং মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক/আহ্বায়ক, ১ম যুগ্ম আহ্বায়ক/সদস্য সচিবদের সদস্য করে এই সমন্বয় টিম গঠন করা হয়েছে।

এছাড়াও বিজ্ঞপ্তিতে বিভাগ/মহানগরের অধিবাসী জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাবেক সংসদ সদস্যগণদের মহানগরের থানা পদযাত্রায় সম্পৃক্ত ও অংশগ্রহণ করতে অনুরোধ করা হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy