টেক্সট মেসেজ যাচাইয়ে অর্থ নেবে টুইটার

বুলেটিন ডেস্ক

প্রযুক্তি

বিনামূল্যের সেবা গ্রাহকদের জন্য দুই স্তরের যাচাইকরণ ব্যবস্থা বন্ধ করে দিচ্ছে সামাজিক প্ল্যাটফরম টুইটার।‘টু ফ্যাক্টর অথেনটিকেশন’ বা ‘২এফএ’

2023-03-02T14:46:27+00:00
2023-03-02T14:46:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টেক্সট মেসেজ যাচাইয়ে অর্থ নেবে টুইটার
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ২:৪৬ পিএম   (ভিজিট : ১৫৯)
X


বিনামূল্যের সেবা গ্রাহকদের জন্য দুই স্তরের যাচাইকরণ ব্যবস্থা বন্ধ করে দিচ্ছে সামাজিক প্ল্যাটফরম টুইটার

‘টু ফ্যাক্টর অথেনটিকেশন’ বা ‘২এফএ’ নামে পরিচিত এই ব্যবস্থায় কোনো ব্যক্তি প্ল্যাটফরমে লগইনের সময় তার পরিচয় দুবার যাচাই করা হয়। আর এটি তার অনলাইন অ্যাকাউন্টে পাসওয়ার্ড ছাড়াও সুরক্ষার বাড়তি স্তর যোগ করে। এর বহুল ব্যবহৃত পদ্ধতিগুলোর মধ্যে আছে ব্যবহারকারীকে টেক্সট মেসেজে কোড পাঠানো বা অন্য কোনো যাচাইকরণভিত্তিক অ্যাপের ব্যবহার।

তবে সম্প্রতি  টুইটারের ‘সাপোর্ট’ অ্যাকাউন্টের এক টুইট বলছে, ২০ মার্চ থেকে কেবল ‘ব্লু’ গ্রাহকরা ‘টেক্সট-মেসেজ অথেন্টিকেশন’ সুবিধাটি ব্যবহার করতে পারবেন।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সুবিধাটি ব্যবহার করা কয়েকজন ব্যবহারকারী এরইমধ্যে সতর্কবার্তা পেয়েছেন, যেখানে নিজস্ব অ্যাকাউন্টের প্রবেশাধিকার হারানোর ঝুঁকি এড়াতে সময়সীমা পেরোনোর আগেই ব্যবস্থাটি সরাতে বলেছে টুইটার কর্তৃপক্ষ। টুইটারের মালিক ও প্রধান নির্বাহী ইলন মাস্ক টুইট করেন, প্ল্যাটফরমে যাচাইকরণ অ্যাপগুলো বিনামূল্যেই মিলবে। আর এগুলো তুলনামূলক নিরাপদ।

-বাবু/এ.এস






Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy