ভারতের তুলনায় দেশে বিদ্যুতের ইউনিট মূল্য কম : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিদ্যুতের মূল্য অন্যান্য দেশের তুলনায় কম জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জাপানসহ অন্য দেশের কথা

2023-03-02T17:26:10+00:00
2023-03-02T17:28:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারতের তুলনায় দেশে বিদ্যুতের ইউনিট মূল্য কম : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ৫:২৬ পিএম  আপডেট: ০২.০৩.২০২৩ ৫:২৮ পিএম  (ভিজিট : ১৪৭)
X


বিদ্যুতের মূল্য অন্যান্য দেশের তুলনায় কম জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জাপানসহ অন্য দেশের কথা বাদ দিলাম। ভারতের সঙ্গে তো আমরা তুলনা করতেই পারি। সেই তুলনায় দেশে বিদ্যুতের ইউনিট মূল্য এখনো কম।’ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘বিদ্যুতের মূল্যস্ফীতি যুক্তরাজ্যে ১০০ শতাংশ অনেক আগেই ছাড়িয়েছে। বিদ্যুতের মূল্যস্ফীতি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে কোনো দেশে ৫০ শতাংশ, কোনো কোনো দেশে ৬০ শতাংশ, কোনো দেশে ২০ শতাংশ এ রকম অনেক আগেই ছাড়িয়েছে।’

বিভিন্ন দেশে বিদ্যুতের ইউনিট মূল্য প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশে বিদ্যুতের ইউনিট মূল্য হচ্ছে সাত টাকা ৩২ পয়সা, ভারতের দিল্লিতে বাংলাদেশি টাকায় ১১ টাকা ১৫ পয়সা, মহারাষ্ট্রে ১১ টাকা ৩৩ পয়সা ও পাঞ্জাবে ৮ টাকা ৬৩ পয়সা। যুক্তরাষ্ট্রে ১৮ টাকা ৩১ পয়সা, জার্মানিতে ৪১ টাকা ৯২ পয়সা, বেলজিয়ামে ৪৬ টাকা ৪৬ পয়সা, জাপানে ২৫ টাকা ৪৪ পয়সা।’

তিনি আরো বলেন, ‘সারা পৃথিবীতে মূল্যস্ফীতি ঘটেছে। বিশ্বের উন্নত দেশগুলোর তুলনায় আমাদের দেশের মূল্যস্ফীতি কম। আশপাশের দেশের তুলনায় আমাদের দেশের মূল্যস্ফীতি কম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা পৃথিবীর মানচিত্র আড়াল করে শুধু বাংলাদেশের মূল্যস্ফীতি নিয়ে কথা বলে। আমি আশা করবো মানুষকে বিভ্রান্ত করার এ ধরনের বক্তব্য তারা দেবেন না।’

-বাবু/এ.এস





  বিষয়:   তথ্যমন্ত্রী  বিদ্যুত ইউনিট 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy