জাতীয় পার্টির আমলে রমজান মাসে কোনো পণ্যের দাম বাড়েনি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, এই সরকারের আমলে রমজানে বিদ্যুৎসহ সব পণ্যের দাম বেড়েছে।

2023-03-02T17:31:40+00:00
2023-03-02T17:31:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাতীয় পার্টির আমলে রমজান মাসে কোনো পণ্যের দাম বাড়েনি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ৫:৩১ পিএম   (ভিজিট : ১৫২)
X

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, এই সরকারের আমলে রমজানে বিদ্যুৎসহ সব পণ্যের দাম বেড়েছে। কিন্তু জাতীয় পার্টির আমলে রমজানে কোনো পণ্যের দাম বাড়েনি। বরং রমজানে সাধারণ মানুষের কথা ভেবে সব পণ্যের দাম কমানো হয়েছিল।

বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে নিজ নির্বাচনী এলাকা লালমনিরহাটে তিন দিনের সফরে এসে সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এসব বলেন। এর আগে শত শত মোটরসাইকেলের বহর নিয়ে লালমনিরহাট সার্কিট হাউসে আসেন জিএম কাদের। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

জিএম কাদের বলেন, সব স্থানেই নানা অসঙ্গতি। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্যে ব্যাপক অনিয়ম-দুর্নীতি নিয়ে সাধারণ মানুষের মাঝে কথা উঠেছে। এভাবে দেশ চলতে পারে না। তাহলে দেশের ভবিষ্যৎ খারাপের দিকে যাবে।

তিনি আরও বলেন, বর্তমানে শিক্ষা ও স্বাস্থ্যে ব্যাপক দুর্নীতি হচ্ছে। এসব ঠিকভাবে দেখভাল হচ্ছে না।  দেশের মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তাই শিক্ষা ও স্বাস্থ্যের দিকে নজর দেওয়া উচিত। এ সময় জিএম কাদেরের সঙ্গে জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাবু/এসআর




  বিষয়:   জাতীয় পার্টি 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy