বিএনসিসির সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রতি বছরের মতো এবারও বিএনসিসির সেন্ট্রাল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। সেন্ট্রাল ক্যাম্পিং এ অংশগ্রহণকারী ক্যাডেটদের উজ্জীবিত করার লক্ষ্যে সমাপনী

2023-03-02T19:39:40+00:00
2023-03-02T19:39:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনসিসির সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ৭:৩৯ পিএম   (ভিজিট : ১৩৪)
X

প্রতি বছরের মতো এবারও বিএনসিসির সেন্ট্রাল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। সেন্ট্রাল ক্যাম্পিং এ অংশগ্রহণকারী ক্যাডেটদের উজ্জীবিত করার লক্ষ্যে সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সেন্ট্রাল ক্যাম্পিং ২০২৩ এ অংশগ্রহণকারী ক্যাডেটদের উজ্জীবিত করার লক্ষ্যে আজ সকাল সাড়ে ১০ টায় ক্যাম্পের সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

প্যারেড পরিদর্শন শেষে প্রধান অতিথির সম্মানে বিএনসিসি ক্যাডেটদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিসপ্লের আয়োজন করা হয়।

সমাপনী দিবসে আরও উপস্থিত ছিলেন- বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদি। এছাড়া বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিএনসিসির সামরিক ও অসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাবু/এসআর




  বিষয়:   কুচকাওয়াজ  অনুষ্ঠিত 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy