এখনই সময় চূড়ান্ত লড়াইয়ের : মান্না

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আওয়ামী লীগ নির্বাচনের নামে আর একটা কারসাজি করতে পারলে জনগণের দুর্ভোগ

2023-03-02T21:23:24+00:00
2023-03-02T21:23:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এখনই সময় চূড়ান্ত লড়াইয়ের : মান্না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ৯:২৩ পিএম  আপডেট: ০২.০৩.২০২৩ ৯:২৩ পিএম  (ভিজিট : ১৭৫)
X

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আওয়ামী লীগ নির্বাচনের নামে আর একটা কারসাজি করতে পারলে জনগণের দুর্ভোগ আরও বাড়বে।’


তিনি বলেন, ‘এই ফোর-টোয়েন্টি সরকারের কাছে আর কোনো দাবি জানিয়ে লাভ নেই। এরা মিথ্যুক, এরা ভণ্ড, এরা প্রতারক, এরা ডাকাত। এরা সারাদেশের মানুষের টাকা লুট করে বিদেশে পাচার করেছে। এখনই সময় চূড়ান্ত লড়াই করার। চূড়ান্ত আঘাত এখনই করতে হবে।’


বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি (বিসিআরএস) আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। দৈনিক দিনকালসহ বন্ধ সব মিডিয়া খুলে দেওয়ার দাবিতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।


বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি-বিসিআরএস’র চেয়ারম্যান মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক এস এম তাজুল ইসলাম এর পরিচালনায় এতে বক্তব্য দেন বিএফইউজে ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, গণঅধিকার পরিষদের সদস্য সচিব ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, বিএফইউজের একাংশের সভাপতি এম আবদুল্লাহ, মহাসচিব নুরুল আমিন রোকন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএফইউজে’র একাংশের সহ-সভাপতি মো. মোদাব্বের হোসেন, সহকারী মহাসচিব শফিউল আলম দোলন, সাংগঠনিক সম্পাদক খুরশীদ আলম, ঢাকা সাংবাদিক সমবায় সমিতির সভাপতি সদরুল হাসান, বাংলাদেশ কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না, গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব ফাতিমা তাসনিম, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন প্রমুখ।


বাবু/এসআর





  বিষয়:   মান্না 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy