হোয়াটসঅ্যাপ ডেস্কটপেও আসছে নতুন ফিচার

বুলেটিন ডেস্ক

প্রযুক্তি

জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দারুণ সুযোগ আনছে। ব্য়বহারকারীদের কলিং ফিচারেই নতুন একটি ফিচার যোগ করছে

2023-03-03T09:28:38+00:00
2023-03-03T09:28:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হোয়াটসঅ্যাপ ডেস্কটপেও আসছে নতুন ফিচার
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ৯:২৮ এএম   (ভিজিট : ১৮৭)
X

জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দারুণ সুযোগ আনছে। ব্য়বহারকারীদের  কলিং ফিচারেই নতুন একটি ফিচার যোগ করছে হোয়াটসঅ্যাপ। আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহারী হলে ফিচারটি আপনার কাজে আসবে। 

ভারতীয় গণমাধ্যম টিভি৯ বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্ট্যান্ট মেসেজিং পরিষেবাটি, উইন্ডোজ অ্যাপ ব্যবহারকারীদের জন্য কল লিঙ্ক তৈরির (Creating Call Links) ফিচার এনেছে। বর্তমানে, কিছু বিটা টেস্টারদের জন্য এই ফিচারটি চালু করা হয়েছে। হোয়াটসঅ্যাপ কলিং উন্নত করতেই এই নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ টিম। লিঙ্কটি খুললে, যে কেউ কলে যোগ দিতে পারবেন।  হোয়াটসঅ্যাপ পর্যবেক্ষনকারী সাইট ওয়েবিটাইনফো বলছে,  এই ফিচারটি Windows 2.2307.3.0 আপডেটের হোয়াটসঅ্যাপ বিটায় পাওয়া যাবে।

এই ফিচারটি গুগল মিটের (Google Meet) মতো কাজ করবে। অর্থাৎ যে কোনও একজন লিঙ্ক তৈরি করে, বাকিদের মধ্য়ে শেয়ার করলেই তারাও সেই কলে জয়েন হয়ে যাবে। আপনি যতবার কথা বলতে চান, আপনাকে ততবার একটি করে নতুন লিঙ্ক বানাতে হবে। আপনি যদি কারও সঙ্গে কথা বলতে চান, তবে এই ফিচারটি আপনার জন্য় খুব কার্যকরী হবে।



বাবু/এ আর 




  বিষয়:   হোয়াটসঅ্যাপ  ডেস্কটপ 



Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy